শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জ পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ মে, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জ পৌরসভায়  রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ মে ) দুপুরে ৯নং ওয়ার্ডে  গোবিন্দগঞ্জ সরকারি কলেজ  সংলগ্ন  রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মুকিতুর রহমান রাফি।

    ১২২ মিটার সিসি ঢালাই রাস্তা, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভবন থেকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের শেষ সীমানা পর্যন্ত নির্মাণ করা হবে। ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পৌরসভার এই  রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার টাকা। সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের বাস্তবায়ন করছে রাশেদুল এন্টার প্রাইজ।

    এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের শিক্ষক  বৃন্দ, যুবলীগ নেতা রাশেদ রানাসুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর