শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় মহিলা ফোরামের মানববন্ধন স্মারকলিপি প্রদান

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ মে, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন

    গাইবান্ধায় মহিলা ফোরামের মানববন্ধন স্মারকলিপি প্রদান

    নারী গৃহস্থালি কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপন করে স্বীকৃতি ও মর্যাদা দান, নারীর স্বাস্থ্য, শিক্ষা কর্মসংস্থান, নিরাপত্তা নিশ্চিত করাসহ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাসদ জেলা জেলা আহবায়ক গোলাম রব্বানী, মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক ইসরাত জাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা বেগম, জেলা কমিটির সদস্য প্রতিমা রাণী, হাবিবা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন বিজয়া মোদক।

    বক্তারা বলেন, গৃহস্থালি কাজ ছাড়া কোন পরিবার ও সমাজ কল্পনা করা যায় না। বেসরকারি গবেষণা সংস্থা সিসিডির গবেষণা অনুযায়ী ২০১৪ সালে বাংলাদেশের নারীদের গৃহস্থালি কাজের আর্থিক মূল্য বছরে ১১ লাখ কোটি টাকার উপরে। কিন্তু দীর্ঘদিন দাবি জানানোর পরেও নারীর গৃহস্থালি কাজের আর্থিক মূল্য হিসাব করার জন্য রাষ্ট্রীয় কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। নারীদের গৃহস্থালি কাজের অবদানের মূল্যায়ন না হওয়ায় সমাজে, পরিবারে, নারীরা তার প্রাপ্য সম্মান থেকে বি ত হন এবং অসহায় বোধ করেন। নির্যাতন বৈষম্যের শিকার হন, আমরা মনে করি নারীর শ্রমের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও নারীদের সামাজিক অবস্থা পরিক্ষণে রাখা বড় ভুমিকা পালন করতে পারে। আগামী বাজেটে একটি বরাদ্দ রাখতে পারে। স্বামীর সংসারে নির্যাতিত নারী, স্বামী নিগৃহিতা দু:স্থ ও বিধবা নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে

    পুনর্বাসনের জন্য এই তহবিল বরাদ্দ হবে। শেষে মহিলা ফোরামের নেতৃবৃন্দরা গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ মে, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন