শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ মে, ২০২৩ ০৮:৩১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

    ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সারাদেশে ৫মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত।

    মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খোরশেদ আলম।  

    এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রাজেন্দ্র নাথ রায়, বিএডিসির ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন, গাইবান্ধা প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ বিভিন্ন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর