শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি

    নিজস্ব প্রতিবেদক

    ২ জুন, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন

    ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি

    রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট আজ জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে এই বাজেট পেশ করেন।

    রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকেল ২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে তাঁর অফিসে এই সম্মতি দেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

    সংসদে আজ দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদে ২৪তম বাজেট পেশ করা হয়। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বর্তমান অর্থমন্ত্রীর ৫ম বাজেট পেশ।

    এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেন। রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে এটাই তাঁর প্রথম বাজেট অধিবেশনে যোগদান।

    রাষ্ট্র প্রধান জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২ জুন, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২ জুন, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন