শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কপোতাক্ষ নদের চরভরাটি জমিতে অবৈধ দখল নিয়ে বালুভরাট

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১ জানুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    কপোতাক্ষ নদের চরভরাটি জমিতে অবৈধ দখল নিয়ে বালুভরাট
    চরভরাটি জমিতে অবৈধ দখল নিয়ে বালুভরাট

    পাইকগাছায় ফের অবৈধ দখল হচ্ছে কপোতাক্ষ নদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রনাধীন চরভরাটি জায়গা। উপজেলার শিববাটি ও কাটাখালীর সীমান্তবর্তী স্বরণখালী মৌজায় চরভরাটি প্রায় ১বিঘা জমিতে বালুভরাট করে অবৈধ দখলের ঘটনায় কার্যত সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।


    অভিযোগের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার স্বরণখালী গ্রামের নিতাই লাল বাছাড়ের ছেলে ত্রিনাথ বাছাড় ও আলমতলার মৃত শরিতুল্লা গাজী ছেলে মুজিবর রহমান গাজী সেখানকার কপোতাক্ষ নদের চরভরাটি প্রায় ১ বিঘা জমির অবৈধ দখল নিয়ে সেখানে বালি ভরাট করেছে। স¤প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সৃষ্ট আবহাওয়ায় দিনভর বৃষ্টির সুযোগে নদের চরভরাটি সরকারী সম্পত্তি দখলে মেতে উঠেন তারা। এবিষয়ে এলাকাবাসী উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে জানালে কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করে দিলেও দখল হওয়া জমি পুনরুদ্ধার কিংবা সেখান থেকে বালু অপসারণে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি।


    এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, নদের চরভরাটি সরকারী সম্পত্তি বালুভরাট করে দখল করা অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই কঠোর অবস্থানে রয়েছেন। নদী অথবা সরকারী জলাশয়ের জায়গা জবর দখল করে ভরাট করা যাবে না। যদি কেউ এ ধরনের অপকর্ম করে তাহলে তাদেরকে আইনের আওতায় নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


    পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু আহম্মদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন যে, দখলকৃত সম্পত্তি কপোতাক্ষের চরভরাটে জায়গা। এরপর কাজ বন্ধ করে সংশ্লিষ্ট দখলদারদের ৩ দিনের মধ্যে বালু অপসারনের নির্দেশ দিয়েছিলেন বলেও জানান তিনি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঘটনার দীর্ঘ দিন অতিবাহিত হলেও দখল হওয়া জমির সীমানা থেকে এখন পর্যন্ত ভরাটি বালু অপসারণ কিংবা দখলদারদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। সরকারী জমি দখলের ধারাবাহিক কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা এলাকাবাসীকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ জানুয়ারী, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন