শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আরও ৪০ লাখ মানুষকে ঘর দেবে সরকার: বস্ত্র ও পাট মন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ জুন, ২০২৩ ০৫:৩২ পূর্বাহ্ন

    আরও ৪০ লাখ মানুষকে ঘর দেবে সরকার: বস্ত্র ও পাট মন্ত্রী

    বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক,এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন সরকার ৩৫ লাখ গৃহহীন ও ভূমিহীন মানুষকে জমিসহ বাসস্থান দিয়েছে, আর ৪০ লাখ মানুষকে ঘর দেওয়া হবে। প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

    গত ২৫ মে দুপু‌রে জেলার রূপগঞ্জ উপ‌জেলার টানমুশুরী এলাকায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপহারের জমি ও ঘর হন্তান্তর অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তিনি এ কথা জানান।

    গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য ব্যবস্থা হবে স্মার্ট।

    তৃণমূল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নত জীবন হবে। প্রত্যেকটা গ্রামের মানুষ শহরের নাগরিক সুবিধা পাবে। আওয়ামী লীগ যাদের ঘর নাই, বাড়ি নাই, মাথা গোঁজার ঠাঁই নেই, রাস্তার পাশে পড়ে থাকে তাদের ঘর বানিয়ে জীবন-জীবকার ব্যবস্থা করে দিচ্ছে।

    বঙ্গবন্ধুর বাংলায় আর একটি মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবে না। সরকার ৩৫ লাখ মানুষকে ঘর করে দিয়েছে, আর অল্প কিছুদিনের মধ্যে আরও ৪০ লাখ মানুষকে ঘর করে দেবে।

    বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, দেশ স্বাধীন করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সক্ষম হয়েছেন, দে‌শের মানু‌ষের মু‌খে হা‌সি ফু‌টি‌য়ে‌ছেন।’

    তিনি আরও ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শুধু একটা বিষয় চিন্তা করেন। দেশের মানুষের ভাগ্য গড়ে তাদের দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিতে হবে। গৃহহীন মানুষকে ঘর দিতে হবে, তাদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

    মানুষকে উন্নত জীবন দেওয়ার মাধ্যমে স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে হবে। বাংলাদেশে একজন মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না।

    প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

    রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ৫ জুন, ২০২৩ ০৫:৩২ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ৫ জুন, ২০২৩ ০৫:৩২ পূর্বাহ্ন