শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৬ জুন, ২০২৩ ০৮:১২ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পালন উপলক্ষে সোমবার জেলা প্রশাসন ও বন বিভাগে উদ্যোগে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্লাস্টিক দুষণে সমাধানে সামিল হই সকলেই ’।

    এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, গাইবান্ধা জেলা সামাজিক বনায়ন কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রুহুল আমিন শরিফ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, গন উন্নয়নের প্রতিনিধি আফতাব হোসেন, ইউনুস আলী, এসকেএস ফাউন্ডেশনের মো. আশরাফুল ইসলাম, সনাকের প্রতিনিধি জিয়াউল হক কামাল প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর