শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাঘাটায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যান্সার আক্রান্তদের চেক বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ জুন, ২০২৩ ০৮:১৮ পূর্বাহ্ন

    সাঘাটায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যান্সার আক্রান্তদের চেক বিতরণ

    দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃর্ক বরাদ্দকৃত গ্রামীণ রক্ষণাবেক্ষন কর্মসূচির আওয়াতায় বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।

    বৃহস্পতিবার (৮ জুন) সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকা মার্কায় ভোটের আহবান জানান।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হায়দার আলী, সাঘাটা থানা অফিসার ইনর্চাজ রাজু সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী প্রধান।

    একই দিনে সাঘাটা উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২৩ এর উদ্ধোধন করেন মাহমুদ হাসান রিপন এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রিজ নির্মাণ কাজের উদ্ধোধন করেন মাহমুদ হাসান রিপন এমপি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর