শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ১২ জুন, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

    গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

    গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমান, ৬১ বিজিবির অধিনায়ক শেখ মো. মুজাহিদ মাসুদ পিএসসি, চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রণজিৎ বকসী সূর্য্য প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

    সভায় গাইবান্ধার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালিন যেন কোন ছাত্রছাত্রী বাইরে বের হতে না পারে সেবিষয়ে সচেতনতা, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে পিয়াজসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধকল্পে বাজার মনিটরিং, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধ, চোরা চালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর