শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ জুন, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

    গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী সরোয়ার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

    থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে এক অভিযান পরিচালনা করা হয়।

    থানা পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কে দুবলাগাড়ী নামক পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় জাস্টলিস পরিবহনের একটি বাস (রংপুর-জ-১১-০০৬৫) তল্লাশিকালে ৬০ বোতল ফেনসিডি উদ্ধারসহ সরোয়ারকে আটক করা হয়। আটক সরোয়ার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।   

    থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১১, তাং-১৫/০৬/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর