শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে শিহাব হত্যা মামালা তিন আসামী গ্রেফতার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ০৮:১৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শিহাব হত্যা মামালা তিন আসামী গ্রেফতার

    শিবগঞ্জে শিক্ষার্থী শিহাব হত্যা মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের খাইরুল ইসলামের ছেলে বাবু (২১) ফজলুর রহমানের ছেলে আকাশ(২৬) ও মৃত মানিক হোসেনের ছেলে রুবেল  আলি(২৬)।

    শনিবার দুপুরে পাঠানো র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার  একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন  মহানন্দা টোল প্লাজার সামনে উক্ত তিনজনকে গ্রেফতার  করে।

    গত ৭ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে তর্ক-বিতর্ক জেরে দূর্লভপুর উচ্চবিদ্যালযের নবম শ্রেণীর  শিক্ষার্থী সিহাব আলী (১৭) নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আসামিরা সকলে গা ঢাকা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিহতের আত্মীয়-স্বজন এবং সহপাঠীরা মানববন্ধন করে।

     




    সারাদেশ - এর আরো খবর