শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে রাজাবাবু’র দাম হাঁকচ্ছেন ১৮ লাখ টাকা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে রাজাবাবু’র দাম হাঁকচ্ছেন ১৮ লাখ টাকা

    শিবগঞ্জে কোরবানি উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের ষাঁড় রাজাবাবু। ষাঁড়টির হাঁটাচলা, খাওয়া-দাওয়া ও নাজুক প্রকৃতির হওয়ায় রাজাবাবু নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন গরুটির মালিক। এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৭থেকে ১৮ লাখ টাকা। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি চাঁদপুর গ্রামের প্রান্তিক খামারি ও সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি এক বছর ধরে লালন-পালন করছেন। বছর ধরে প্রাকৃতিক খাবার ও ঘাস খাইয়ে বড় করেছেন ষাঁড়টিকে।

    খামারি জুলফিকার আলী বলেন, রাজাবাবুর খাবারের তালিকায় প্রাকৃতিক খাবারের পাশাপাশি কলা, আপেল, কমলা, বেদানা ও মৌসুমি ফল আমও রয়েছে। প্রতিদিন রাজাবাবুর পেছনে ব্যয় করা হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। লম্বা ও উচ্চতায় ফিতার মাপে রাজাবাবুর ওজন ধরা হয়েছে প্রায় ৩৮ মণ। কোরবানির ঈদ সামনে রেখে দাম চাচ্ছি ১৭-১৮ লাখ টাকা।

    জুলফিকার আলী বলেন, কোরবানির ঈদকে ঘিরে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা ষাঁড়টি দেখতে আসছে। একেকজন একেক রকম দাম বলছে। তবে কাঙ্খিত দাম এখনো কেউ বলেনি। স্থানীয়ভাবে দাম না পেলে চট্টগ্রামের বাজারে পাঠাব। খামারি আরো জানান, প্রাকৃতিক উপায়ে কোনো প্রকার ওষুধ ছাড়াই লালন-পালন করা হচ্ছে ষাঁড়টিকে। গত কোরবানিতে চাঁপাইনবাবগঞ্জে সম্রাট নামের একটি কালো রঙের ষাঁড় লালন-পালন করেছিলেন। এ বছর রাজাবাবুকে কোরবানির ঈদে বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি।

    এদিকে রাজাবাবুকে প্রতিদিন দেখতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা অনেক মানুষ। তারা জানান, শুধু হাজারবিঘি গ্রামের নয়, সমগ্র চাঁপাইনবাবগঞ্জে এত বড় ষাঁড় চোখে পড়েনি। এটা যেন একটা ছোটখাটো সুর ছাড়া হাতি।

    এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রাজাবাবু জেলার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়। ষাঁড়টিকে বিক্রির জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে। তিনি আরও বলেন, খামারি জুলফিকার আলীকে দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়ে থাকে। তার দেখে যেন অন্য খামারিরা উৎসাহ পান। সে লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে।

     




    সারাদেশ - এর আরো খবর