শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৫২৫ কৃষক পেল সার ও বীজ বিতরণ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২১ জুন, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৫২৫ কৃষক পেল সার ও বীজ বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনার আওতায় ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সহায়তার জন্য আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্ত আজম আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা।

    অনুষ্ঠানে রোপা আমনের ২’শ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি ডিএপি, দশ কেজি এমওপি ও ৩২৫ জন কৃষকের প্রত্যেককে পেঁয়াজ উৎপাদনের জন্য এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার দেয়া হয়।
      




    সারাদেশ - এর আরো খবর