শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৪ জুন, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ন

    রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু

    ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া রাজবাড়ী ও কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীতে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

    শনিবাব দুপুর আড়াইটার দিকে পাংশা হাইওয়ে থানার ওসি এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। নিহত আনু মন্ডল (৫৫) দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়ার মৃত ভোলাই মন্ডলের ছেলে। এবং চন্দ্রিকা রাণী (২৮) পাংশা হোসেন ডাঙ্গার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা হতে বরিশালগামী একটি ট্রাক ( ঝিনাইদহ -ট ১১-১৮৬৭) চালক নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া বাইপাস সড়কের ডানপাশে দাঁড়িয়ে থাকা আনু মন্ডলের উপর দিয়ে উঠিয়ে দেয়। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাক ড্রাইভারের চোখে প্রচুর ঘুম থাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়েছে।মৃত আনু মন্ডলের মামা সালাম বেপারী জানান,আনু পেশায় একজন হকার। ফেরিতে ফেরিতে হকারী করে কলা বিক্রি করে সংসার চালাতো।আনুর পরিবারে স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

    অপরদিকে,রাজবাড়ীতে ট্রাকের চাপায় চন্দ্রিমা মন্ডল (২৭) নামে এক পোস্ট মাষ্টারের মৃত্যু হয়েছে। তিনি পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ডাঃ অপূর্ব কুমার মন্ডলের স্ত্রী ও হাটবনগ্রাম পোস্ট অফিসের পোস্ট মাষ্টার। এ সময় মোটরসাইকেল আরোহী পাংশার হোসেনডাঙ্গা পোস্ট অফিসের পোস্ট মাষ্টার অবনি মোহন বিশ্বাস (৭৩) মারাত্বক আহত হয়েছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার চন্দনী চাঁদপুর এলাকায় পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির ট্রাক।

    পাংশা হাইওয়ে থানার ওসি এসএম আসাদুজ্জামান জানান,ধারনা করা হচ্ছে দ্রুত গতিতে কোন যানবাহন পাশ দিয়ে যাবার সময় হয়তো ওই নারী ভয়ে মোটর সাইকেল থেকে পড়ে চাকায় পৃষ্ঠ হয়েছে। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘাতক যানটিকে চিহিৃত করার পাশাপাশি চালক সহ গাড়িকে আটকের চেষ্টা চলছে।




    সারাদেশ - এর আরো খবর