রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

রাজবাড়ী প্রতিনিধি

১ জুলাই, ২০২৩ ০৭:০৬ অপরাহ্ন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

রাজবাড়ীতে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে সজিব শেখ (২২) নামে একজন নৌবাহিনীর সদস্য নিহত হয়েছে,আহত হয়েছে একজন। আহত ব্যক্তি নিহত সজিবের চাচাতো ভাই শহিদুল শেখ (১৮)।

ঘটনাটি ঘটেছে ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কল্যানপুর এলাকায়।

নিহতের চাচা দুলেমান শেখ জানিয়েছেন,নিহত সজিব সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের লোকমান শেখের ছেলে।সজিব নৌবাহিনীতে নাবিক হিসেবে চাকুরী পাওয়ার পর ছয় মাসের প্রশিক্ষণ শেষে ১৫ দিন আগে ছুটিতে বাড়ী আসে।বৃহস্পতিবার দুপুরে সজিব তার চাচাতো ভাই শহিদুলকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কল্যানপুর এলাকায় আসে।সে সময় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই সজিব শেখ নিহত হয়।আহত শহিদুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

রাজবাড়ী থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। এরি ধারা বাহিকতায় বড়পুল মোড়ে ট্রাফিক পুলিশ ব্যাপক চেক পোস্ট বসায় এবং হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন কয়েকটি মোটরসাইকেল আটক করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ জুলাই, ২০২৩ ০৭:০৬ অপরাহ্ন