শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে : ফখরুল

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৬ জুলাই, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ন

    এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে : ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। সন্ধ্যায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আগামীকাল বৃহস্পতিবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক। এরপর গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে অতি শিগগির আমাদের সিদ্ধান্ত আপনাদের (সাংবাদিক) সামনে ঘোষণা করবো। আন্দোলনে সমস্ত মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তার অধিকার আদায় করে নেবে।  

    তিনি বলেন, বিনা ভোটের সরকার দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর একতরফাভাবে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে দেশের মানুষের সকল আশা-আকাক্সক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছে। প্রতিবার নির্বাচন করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।

    এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য যা যা করার দরকার আমরা সেটা করবো। আর আমরা বিএনপির সঙ্গে একমত হয়েছি, যে কর্মসূচি দেবে- সেই কর্মসূচি আমরা মাঠে থেকে পালন করবো।

    বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

    ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃতে বৈঠকে ১১টি রাজনৈতিক দলের ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ড. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল প্রমুখ।




    রাজনীতি - এর আরো খবর