শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নোটিশ

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুলাই, ২০২৩ ১২:৩০ অপরাহ্ন

    গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নোটিশ

    রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আগামী দুদিনের মধ্যে ছাড়ার নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের দ্বন্দ্বের জেরে এ নোটিশ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

    শুক্রবার (৭ জুলাই) বিকালে জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামে এক ব্যক্তি সংস্থাটির সদস্যসচিব নুরুল হক নূর বরাবর এ নোটিশ পাঠান।

    নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত।

    ভবনের ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ষষ্ঠ তলার অফিসটি (গণঅধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

    এদিকে বেশ কিছু দিন ধরে গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে দলটিতে অস্থিরতা চলছে। নুরুল হক ও তার সমর্থকরা ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। গণঅধিকার পরিষদের কার্যালয়ে দলের প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    অন্যদিকে দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নুরুল হক ও তার সমর্থকদের তৎপরতাকে অবৈধ বলে অভিযোগ করেন।

    তারা বলেন, রেজা কিবরিয়াই দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন। বৃহস্পতিবারের এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।

    সংবাদ সম্মেলনে মিয়া মশিউজ্জামান বলেন, ‘গণঅধিকার পরিষদের যে অফিস ভবন আছে, সেটির মালিক আমি। অফিসটি গণঅধিকার পরিষদকে আমি দিয়েছি ব্যবহার করতে। এটির কোনো ভাড়ার লেনদেন হয় না। আমার মাসিক অনুদান হিসেবে দেখানো হয়।
    এদিকে ভবন মালিকপক্ষ নোটিশ দিলেও গণঅধিকার পরিষদ তাদের কেন্দ্রীয় কার্যালয় আপাতত ছাড়ছে না।

    দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ছয় মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেওয়া হবে, বিষয়টি এমন না। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব।




    রাজনীতি - এর আরো খবর