ডিবি পুলিশের অভিযানে ২৬ লিটার মদসহ এক যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ থানা প্রতিনিধি

৮ জুলাই, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ন

ডিবি পুলিশের অভিযানে ২৬ লিটার মদসহ এক যুবক গ্রেপ্তার

'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে', এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে রাজবাড়ীতে পুলিশের নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় নিয়োমিত অভিযানে জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে ২৬ লিটার মদ সহ আনিছুর রহমান (৪০) নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মদসহ গ্রেপ্তারকৃত যুবক উপজেলার খোর্দ্দ মেগচামী এলাকার আ. সালাম শেখ এর ছেলে।

জানাযায়, শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে এসআই সনজিব জোয়াদ্দার এসআই দীপন কুমার মন্ডল, সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলার বালিয়াকান্দি উপজেলাধীন খোর্দ্দ মেগচামী এলাকার মো. মুকুল মৃধা'র বসত বাড়ীর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ২৬ লিটার মদ সহ ঐ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান। তিনি আরও জানান, মদসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৮ জুলাই, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ন