শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিএনপির লিয়াঁজো কমিটির সাথে লেবার পার্টির বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জুলাই, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

    বিএনপির লিয়াঁজো কমিটির সাথে লেবার পার্টির বৈঠক

    সোমবার (১০ জুলাই) রাত ৮টায় বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির লিয়াঁজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

    সভায় বিএনপির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

    ডা: ইরান বলেন, আন্দোলন সংগ্রামের উত্তাল তরঙ্গ ছাড়া জনগনের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। একদফার আন্দোলনে শামিল হতে জনগন অপেক্ষা করছে। সুপরিকল্পিত ভাবে কর্মসুচী গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে রাজপথেই রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। তিনি সকল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে অংশ নেওয়ার আহবান জানিয়ে বলেন, জনশক্তির বিস্ফোরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অহিংস আন্দোলন বিজয় লাভ করবে।




    রাজনীতি - এর আরো খবর