শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিশেষ ক্যাম্প

    রাজবাড়ী প্রতিনিধি

    ১২ জুলাই, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিশেষ ক্যাম্প

    “জেন্ডার সমতাই শক্তি:নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভ বনার দ্বার উন্মোচন”এই প্রতিপ্রাদ্য কে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

    মঙ্গলবার (১১ জুলাই) সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানের লক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জনাব ইসতিয়াজ ইউনুসের সার্বিক তত্ত্বাবধানে সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন,ডা.মোঃ শাহনেওয়াজ (এডিসিসি ও ডিস্টিক্ট কনসালটেন্ট,রাজবাড়ী),উম্মে তানিয়া (উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,রাজবাড়ী সদর,রাজবাড়ী),ডা.রনি চন্দ( মেডিকেল অফিসার ক্লিনিক),ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ,মেডিকেল অফিসার (এম সি এইচ-এফপি)।এছাড়াও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার পরিকল্পনা সহকারীগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য,বিশেষ এই ক্যাম্পের মূল উদ্দেশ্য জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা,মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিতকরণ।জন্মনিয়ন্ত্রণ এর জন্য দীর্ঘ মেয়াদি এবং স্থায়ী পদ্ধতির বিশেষ এই ক্যাম্পে ইমপ্ল্যানন, আই ইউ ডি, ভেসেকটমি, টিউবেকটমি সেবা দেয়া হয়। উল্লেখ্য, ৯ থেকে১১ জুলাই তিন দিনে রাজবাড়ী জেলার মোট ইমপ্ল্যানন গ্রহীতা ২০৫ জন,আই ইউ ডি গ্রহীতা ৬৩ জন,স্থায়ী পদ্ধতি গ্রহীতা ১৭ জন।এছাড়াও গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের কাউন্সেলিং সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেয়া হয়।

    রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী কেয়া রানী প্রামানিক বলেন,“ছোট ও পরিকল্পিত পরিবার নিশ্চিত করতে সারাদেশে মাঠ পর্যায়ে কয়েক হাজার পরিবার কল্যাণ সহকারী কাজ করছি। আমাদের প্রধান লক্ষ্যই নিয়ন্ত্রিত জনসংখ্যা কারণ মা ও শিশুর সেবা নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার এর বিকল্প নেই।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ জুলাই, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ন