মানিকগঞ্জে বিএনপি শোক মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি

২১ জুলাই, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বিএনপি শোক মিছিল

লক্ষ্মীপুরে বিএনপি'র পথযাত্রায় কৃষক দল নেতা সজীব হত্যার প্রতিবাদে শোক মিছিল ও প্রতিবাদ সভা  করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই)  সকালে শহরের বান্দুটিয়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত শোক  মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এদিকে ঘিওরে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর বালিয়া খোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি ও তার ৩০/৪০ জনের সশস্ত্র সহযোগীদের অতর্কিত হামলার  প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রাহমান খান সজীব।

জেলা ছাত্রদলের  দপ্তর সম্পাদক মো: শোয়েব হোসেন শান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারুণ্য সমাবেশ উপলক্ষে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় বালিয়াখোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  প্রস্তুতিমূলক আলোচনা সভা চলাকালীন সময় অতর্কিত এই হামলা চালানো হয়। এতে  ছাত্রদল কর্মী মেহেদী হাসান সহ বেশ কয়েকজন আহত হন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২১ জুলাই, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ন