শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কৃষিমন্ত্রীর হাতে বিএনপির এক দফার লিফলেট

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুলাই, ২০২৩ ০৮:৫৭ অপরাহ্ন

    কৃষিমন্ত্রীর হাতে বিএনপির এক দফার লিফলেট

    সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি–সম্পর্কিত প্রচারপত্র কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হাতে তুলে দিলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউস মসজিদে মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। মসজিদ থেকে বের হওয়ার সময় মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক। এ সময় মন্ত্রী প্রচারপত্রটি সহাস্যে গ্রহণ করেন।

    সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের এক দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে এক দফার প্রচারপত্র বিলি করেন।

    বিএনপির সূত্র জানায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম মোহাম্মদপুর এলাকায়, উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায়, ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।

    বিএনপি নেতা ফজলুল হক মিলন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। এ সময় কৃষিমন্ত্রী নামাজ পড়ে বের হলে তাঁর হাতেও লিফলেট দিয়েছি। শুধু মন্ত্রী নন, এই মসজিদের মুসল্লি ড. কামাল হোসেনসহ অন্য মুসল্লিদের মধ্যেও আমরা এক দফার লিফলেট (প্রচারপত্র) বিতরণ করেছি।

     




    রাজনীতি - এর আরো খবর