রাজবাড়ী সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শারমীন ইয়াসমিন। তিনি গত সোমবার সন্ধ্যায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। মার্জিয়া সুলতানা মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতী পেয়েছেন।
৩৪ তম বিসিএস কর্মকর্তা শারমীন ইয়াসমিন,মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী একজন ব্যাংকার। রাজবাড়ী আসার পূর্বে তিনি প্রায় এক বছর মাদারীপুর জেলার ডাসার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জনপ্রতিনিধি, উদ্ধর্তন কর্মকর্তা ও রাজবাড়ী সদর উপজেলা বাসিন্দাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।