শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নয়াপল্টনেই বিএনপির মহাসমাবেশ: রিজভীর ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুলাই, ২০২৩ ০৪:০০ অপরাহ্ন

    নয়াপল্টনেই বিএনপির মহাসমাবেশ: রিজভীর ঘোষণা

    শুক্রবার রাজধানীর নয়াপল্টনেই বিএনপির মহাসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    এ সময় সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তারের অভিযোগ করে রিজভী বলেন, ‘সমাবেশ ঘিরে এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।’

    তিনি বলেন, আজ আমাদের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়া হচ্ছে। হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মীকে ক্ষমতাসীনরা সশস্ত্র আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কোনো ধরনের সহিংসতা আমরা বিশ্বাস করি না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব- দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফলে সহযোগিতা করবেন।

    তিনি আরও বলেন, বিনা কারণে শুধু আতংক ছড়াতে সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন ততই কিন্তু আন্দোলন বেগবান হবে। অতএব আপনারা যাদের গ্রেপ্তার করেছেন আমি তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। এখানে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে যে যার মতো চলে যাবেন।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ডা. মো. রফিকুল ইসলাম, নাজিমউদ্দিন আলম, খান রবিউল ইসলাম রবি প্রমুখ।

    উল্লেখ্য, বৃহস্পতিবার মহাসমাবেশ করার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয় বিএনপি। তবে এদিনও সমাবেশ করার ব্যাপারে এখনো অনুমতি পায়নি দলটি। তাই এ সমাবেশ নিয়ে এখনো অনিশ্চয়তায় আছেন সংশ্লিষ্টরা।

     




    রাজনীতি - এর আরো খবর