শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকার প্রবেশমুখে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুলাই, ২০২৩ ০৬:৩৮ অপরাহ্ন

    ঢাকার প্রবেশমুখে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি

    অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

    নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে দলটি।

    শুক্রবার (২৮ জুলাই) বিকেলে ঢাকায় নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বাধা না দিতে সরকার ও আইনশৃংখলাবাহিনীর প্রতি আহবান জানান মির্জা ফখরুল।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির অনান্য সদস্য, ভাইস-চেয়ারমান, যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

     

     




    রাজনীতি - এর আরো খবর