শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকার সব প্রবেশমুখে আ.লীগেরও অবস্থান কর্মসূচি কাল

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুলাই, ২০২৩ ০৮:৫৮ অপরাহ্ন

    ঢাকার সব প্রবেশমুখে আ.লীগেরও অবস্থান কর্মসূচি কাল

    রাজধানী ঢাকার সব প্রবেশমুখে শনিবার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর এ তথ্য জানায় সংগঠনটি।

    এছাড়া আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে শান্তি সমাবেশ করবে যুবলীগ। শনিবার বেলা ১১টা থেকে তারা সেখানে অবস্থান নেওয়া শুরু করবেন বলে জানা যায়।

    এর আগে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ‍গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান করবেন বিএনপি নেতারা।




    রাজনীতি - এর আরো খবর