রাজবাড়ীতে আঞ্জুমান'ই কাদেরিয়ার আয়োজনে পবিত্র আশুরা পালিত

রাজবাড়ী প্রতিনিধি

৩০ জুলাই, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন

রাজবাড়ীতে আঞ্জুমান'ই কাদেরিয়ার আয়োজনে পবিত্র আশুরা পালিত

রাজবাড়ীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালন করা হলো পবিত্র আশুরা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে আঞ্জুমান-ই কাদেরিয়া রাজবাড়ীর আয়োজনে শহরে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে প্রধান সড়ক, প্রেসক্লাব, রেল ষ্টেশন, ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে বড় মসজিদে এসে শেষ হয়। পরে বড় মসজিদে দিন ব্যাপি নানা আয়োজনে তবারক বিতরন ও দোয়া  মাহফিলের মধ্য দিয়ে শেষ হবে আশুরার কার্যক্রম।

এসময় শোক র‍্যালিতে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী,আঞ্জুমান-ই কাদেরিয়া রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাজী ইরাদত আলী ও কাজী রাকিবুল হোসেন শান্তনু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। শোক র‍্যালিতে আঞ্জুমান-ই কাদেরিয়ার শত শত ভক্ত বৃন্দ ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ জুলাই, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন