শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আমরা অস্ত্রবাজী করে ক্ষমতায় আসিনি: কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ২ অগাস্ট, ২০২৩ ০৬:০৩ পূর্বাহ্ন

    আমরা অস্ত্রবাজী করে ক্ষমতায় আসিনি:  কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অস্ত্রবাজী করে ক্ষমতায় আসিনি। কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের শক্তি এ দেশের জনগণ। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের  তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, সম্মেলন আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ডিসেম্বরকে সামনে রেখে আগামী নির্বাচন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে জয় বাংলার বাংলাদেশকে আমরা দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না। অত্যাচারী সেই অর্থ পাচারকারী সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী অপশক্তি, এদের হাতে আমাদের মাতৃভূমিকে তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ।’
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে, যত প্রোপাগান্ডা হোক, বিষোদগার করুক, আন্দোলনের নামে যতই বিশৃঙ্খলা করুক, ষড়যন্ত্র করুক, শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর স্বপ্নের গল্প শোনাবেন।

    সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে-কানাচে, ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে, এই জনসমুদ্র মহাসমুদ্রে রূপ নেবে। রংপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল।
    এর আগে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন ওবায়দুল কাদের।




    রাজনীতি - এর আরো খবর