শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আদালতকে ব্যবহার করছে সরকার : ফখরুলের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অগাস্ট, ২০২৩ ০৮:২২ পূর্বাহ্ন

    আদালতকে ব্যবহার করছে সরকার : ফখরুলের অভিযোগ

    সরকার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে আদালতকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালত গত বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

    মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন-নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এই রায় দেওয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না। শেষ পর্যন্ত সরকার টিকে থাকতে পারবে না।

    বিএনপির মহাসচিবের দাবি, তারেক রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। একই ধরনের মামলায় আওয়ামী লীগের বহু নেতা জামিন পেয়েছেন।
    দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, শুক্রবার সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কার্যালযের সামনে বেলা ২টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।




    রাজনীতি - এর আরো খবর