গোয়ালন্দে বিদেশি রিভলবার ও ৬ গুলিসহ যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ থানা প্রতিনিধি

৮ অগাস্ট, ২০২৩ ০৯:১৯ পূর্বাহ্ন

গোয়ালন্দে বিদেশি রিভলবার ও ৬ গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী গোয়ালন্দে সোমবার দুপুরে ১টি বিদেশী রিভলবার ও ৬ (ছয়) রাউন্ড তাজা গুলিসহ মোঃ বাপ্পি (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত যুবক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ আগস্ট) দুপুর ১ টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে দৌলতদিয়া ঘাট গামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রোতে তল্লাশি চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও ৬ (ছয়) রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৮ অগাস্ট, ২০২৩ ০৯:১৯ পূর্বাহ্ন