শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ২০ ডিসেম্বর, ২০২৩ ০৮:০৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ

    পিরোজপুরে এক মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসার সুপার শিক্ষক মো: ফয়সাল আহম্মেদ পলাতক রয়েছে।

    ঘটনার বিবরণে জানা যায় পিরোজপুর পৌরসভাধীন ভাইজোরা বড়পোল এলাকার পিরোজপুর ক্যাডেট মাদ্রাসারসুপার বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছিল। এমন অভিষোগ রয়েছে গত১২ ডিসেম্বর রাতে বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ ওই ছাত্রের সাথে অসদাচারন ও খারাপ কাজ করতে গেলে ওই ছাত্র বাধা দেয় এ সময় বড় হুজুর মো: ফয়সাল আহম্মেদ ওই ছাত্রকে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। এরপর ওই ছাত্র বাবা মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে স্থানীয়  প্রতিবেশিদের সহায়তায় ছাত্রের বাবা বাদী হয়ে একটি অভিযোগ পত্র দায়ের করেন।

    পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর গ্রামের আ: আজিজ ওরফে সোহরাব মৃধার পুত্র মো: ফয়সাল আহম্মেদ দীঘ'দিন তার পরিবার থেকে বিচ্ছিন্ন এমনটি জানিয়েছেন ওই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দারা।

    এমন জঘন্য ঘটনার জন্য দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন ওই মাদ্রাসার অভিবাবক ও স্থানীয়রা । এ বিষয়ে পিরোজপুর সদর থানার এস আই আঃ রহিম মুঠো ফোনে এই প্রতিবেদককে জানান একটা অভিযোগ আছে, আসামি ঘটনার পর পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ ডিসেম্বর, ২০২৩ ০৮:০৬ পূর্বাহ্ন