পিরোজপুরে নির্বাচন বর্জন করতে যুবদলের লিফলেট বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

পিরোজপুরে নির্বাচন বর্জন করতে যুবদলের লিফলেট বিতরণ

পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে আজ শনিবার (২৩ ডিসেম্বর)উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও বাজারে  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি বলে বর্জন করতে লিফলেট বিতরণ করছে স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যার পরে পিরোজপুর শহরের বাজারে পিরোজপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক বদিউজ্জামান রুবেল যুগ্ন আহ্বায়ক শেখ রিয়াজ সরকারের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ বদিউজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াদ সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ সহ  অন্যান্য নেতৃবৃন্দ।

পিরোজপুর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক  মোঃ রিয়াজ সরদার এই প্রতিবেদককে বলেন, অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে পিরোজপুরের সব জায়গাতেই আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা  কয়েকদিন ধরেই পিরোজপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে যাচ্ছি।  এ সরকার একটি অবৈধ একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত করে ক্ষমতায় থাকতে চায়,মানুষের ভোট ও ভাতের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই নির্বাচনে জনগণকে অংশগ্রহণ না করা আহবান জানান।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৪ পূর্বাহ্ন