দায়িত্বে নৌকার করছেন ঈগলের প্রচারণা

পিরোজপুর প্রতিনিধি

২ জানুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন

দায়িত্বে নৌকার করছেন ঈগলের প্রচারণা

আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয়  নির্বাহী কমিটির  সদস্য অ্যাডভোকেট দিপ্তীষ চন্দ্র হালদার পিরোজপুর -১ আসনে স্বতন্ত্র  প্রার্থী এ কে এম এ আউয়ালের  ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তুু পিরোজপুর জেলায়  তিনি ও আরেক স্বেচ্ছাসেবক লীগ নেতা নৌকার দায়িত্বে রয়েছেন। প্রচারনার একটি ভিডিও এ প্রতিনিধির হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে  অ্যাডভোকেট  দিপ্তীষ চন্দ্র হালদার একটি বাড়ীর উঠানে এক নারীকে ঈগল প্রতীকের একটি লিফলেট হাতে ধরিয়ে দিয়ে বলছেন ৭ তারিখ  আপনারা সবাই ভোট দিতে যাবেন, আউয়াল ভাইর ভোট চাইতে আসছি। আর পাশে  দাড়ানো একজন অ্যাডভোকেট দিপ্তীষ হালদারের পরিচয় দিচ্ছেন নারীদের কাছে। পাশে দাড়ানো ব্যাক্তির পরিচয় জান যায়নি।

অ্যাডভোকেট দিপ্তীষ চন্দ্র হালদার আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয়  নির্বাহী কমিটির  সদস্য। তার বাড়ী পিরোজপুর -১ আসনের নাজিরপুর উপজেলায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ও আরেক নির্বাহী কমিটির সদস্য আসিফ মোহাম্মদ জলি পিরোজপুর জেলার দায়িত্ব পেয়েছেন নৌকার পক্ষে কাজ করার জন্য। কিন্তুু তিনি( দিপ্তীষ) পিরোজপুর-১ আসনে ঈগল প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

দিপ্তীষ হালদার এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত  প্রার্থী অমূল্য রঞ্জন হালদারের বিরুদ্ধে স্বতন্ত্র পদে নির্বাচন করছেন। অমূল্য রঞ্জন হালদার তার (দিপ্তীষ হালদার) শিক্ষক। এ নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। আর বিজয়ী হয়েছেন অমূল্য রঞ্জন হালদার।

এ বিষয়ে অ্যাডভোকেট দিপ্তীষ চন্দ্র হালদারের মোবাইল ফোনে ফোন  দেয়া হলে তিনি রিসিভ করেন নি। এরপরে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের সমন্বয়ক স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস এর সাথে কথা হলে তিনি বলেন,  আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
 পিরোজপুর-১আসনে (নাজিরপুর-পিরোজপুর-ইন্দুরকানী) আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তার বাড়ী পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। শ ম রেজাউল করিম আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আইন সম্পাদক। এ ছাড়া  তিনি সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির  সাবেক চেয়ারম্যান।

পিরোজপুর -১ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল। তিনি পিরোজপুর-১ আসনের সাবেক  সংসদ সদস্য। তার বাড়ী পিরোজপুর সদর উপজেলায়।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২ জানুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২ জানুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২ জানুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২ জানুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন