শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফের পিএসসি-জেএসসি পরীক্ষার খবর ভিত্তিহীন

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

     ফের পিএসসি-জেএসসি পরীক্ষার খবর ভিত্তিহীন

    আবারো প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চালু হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    বাতিল করে দেয়া পিএসসি-জেএসসি পরীক্ষা আর নতুন করে শুরু করবে না মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে সব ভুয়া।

    সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে, প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে আগের নিয়মে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব তথ্য মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন।

    এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যও সবার প্রতি অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা বিষয়ক নামে খোলা বিভিন্ন ফেসবুক পেজে সোমবার বিকেল থেকে হঠাৎ শিক্ষা পদ্ধতি নিয়ে কিছু পোস্ট দেয়া হয়। তাতে লেখা, 'ব্রেকিং! নতুন কারিকুলাম আবার ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে! ২০২৪ ব্যাচ থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা নেয়ার চূড়ান্ত ঘোষণা।'

    দ্রুতই এ তথ্য ফেসবুক-ইউটিউবে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবহারকারী 'বাংলাদেশ শিক্ষা বোর্ড' নামে একটি ফেসবুক পেজের পোস্টকে সোর্স বা সূত্র হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর একটি বক্তব্য বিকৃত করে তথ্যটি শেয়ার করছেন।

    এরপরই বিষয়টি নজরে আসে মন্ত্রণালয়ের। তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়, এসব ভিত্তিহীন। এ ধরনের গুজব ছড়ানো থেকে সবাইকে সচেতনভাবে বিরত থাকতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন