শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    মোহাঃ সফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন

    মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    মৌ মাছি মৌ মাছি কোথা যাও নাচি নাচি, একবার দাড়াও না ভাই...কবির এমন আহ্বানে, বনে ফোটা ফুলের মধু আহরনে যাওয়ার তাড়ার কথা বলেছিলো মৌ মাছির দল। সেই মৌমাছির দলের সাথেই ভাব জমিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এক যুবক।  জেলার নাচোল উপজেলায় কসবা ইউনিয়নের কাওসার আলী হৃদয় নামে এ যুবক পেশায় মওয়াল, গ্রামে গ্রামে ঘুরে প্রায় ১০ বছর থেকে মধু সংগ্রহ করেন।

    মৌমাছি দেখলেই যেখানে ভয়, এই বুঝি কামড় দিলো। সেখানে প্রায় ১০ বছর ধরে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে প্রাকৃতিকভাবে হওয়া মৌচাকের মধু সংগ্রহ করতে করতে, এখন মৌমাছির বন্ধুই হয়ে গেছেন হৃদয়।

    অনেকটা শখ থেকে অবসরে বা খুব মন খারাপ থাকলে হৃদয় মৌমাছিদের নিজ হাতে নিয়ে রাখেন কিছুটা সময়। মৌচাক থেকে মৌমাছির দলকে নিজ হাতে নিয়ে ঘুরে বেড়ান, আবার রেখেও আসেন মৌচাকে।

    মধু সংগ্রহে বেশ পারদর্শী হৃদয়ের সাথে মৌমাছির সখ্যতা বেশ উপভোগ করেন গ্রামের মানুষ।

    মৌমাছির বন্ধু হৃদয়ের আক্ষেপও আছে, গেল কয়েক বছর থেকে মৌমাছি ও মৌচাকের সংখ্যা কমে যাচ্ছে, এর কারনও খুজেছেন হৃদয়। বলেন ফসলে মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহার হচ্ছে, ফুলে মধু সংগ্রহের পর অনেক সময়ই মারা যাচ্ছে মৌমাছি।


    মৌমাছিসহ প্রকৃতির ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আশার আহ্বান মৌমাছি বন্ধু হৃদয়ের।


     




    সাতদিনের সেরা খবর

    ফিচার - এর আরো খবর

     ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

    ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন

    মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন

    বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

    বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন

    ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

    ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন

    সাহসী নারীর গল্প

    সাহসী নারীর গল্প

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন

    পিরোজপুরকে মনে রেখেছেন আবু আলী মো: সাজ্জাদ হোসেন

    পিরোজপুরকে মনে রেখেছেন আবু আলী মো: সাজ্জাদ হোসেন

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন