শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সেন্টমার্টিনে নিখোঁজের ৫ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার সেই বিসিএস ক্যাডার 

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৯ অপরাহ্ন

    সেন্টমার্টিনে নিখোঁজের ৫ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার সেই বিসিএস ক্যাডার 

    সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপীর (৩১) খোঁজ পাঁচ দিন পর পাওয়া গেছে।টেকনাফ থানা পুলিশ তাকে কক্সবাজারের একটি হোটেলের কক্ষ থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি। এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে উদ্ধার করা হয়।

    হ্যাপী ৪১তম বিসিএসে ক্যাডার হন। তাকে বন বিভাগে পদায়ন করেছিল সরকার।


    টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে তার সন্ধান মিলছে না মর্মে তার সঙ্গে বেড়াতে আসা পর্যটকরা পুলিশকে জানান। পাশাপাশি তারা থানায় একটি জিডি করেন। পরে এসআই সুদর্শনের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ।


    ওসি আরও জানান, হ্যাপীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যা এবং বিসিএসের ফল মনের মতো না হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। তাই নিজেকে আড়ালে রাখতে এই পথ বেছে নিয়েছেন। তাকে এখন পুলিশের অভিযানিক দলের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, এই নারী বিসিএস ক্যাডারকে কক্সবাজার বিচ পয়েন্ট এলাকার একটি হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৯ অপরাহ্ন