জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, ইতিহাসবিদ ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানিত ফেলো অধ্যাপক আবদুল মমিন চৌধুরী ইন্তেকাল করেছন। ৯ ফেব্রুয়ারি শুক্রবার ভোররাতে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
অধ্যাপক চৌধুরী ২০০১-০৩ সাল মেয়াদে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।