শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফাইজারের চেয়ে স্পুটনিক ভি টিকায় বেশি অ্যান্টিবডি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

     ফাইজারের চেয়ে স্পুটনিক ভি টিকায় বেশি অ্যান্টিবডি
    স্পুটনিক ভি টিকা

    ফাইজারের টিকার চেয়ে স্পুটনিক ভি টিকায় করোনার নতুন ধরন ওমিক্রনবিরোধী অ্যান্টিবডি বেশি। নতুন এক গবেষণায় এ দাবি করা হয়েছে। তবে গবেষণাটিকে এখনো প্রাথমিক বলে উল্লেখ করা হচ্ছে।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ছোট্ট পরিসরে চালানো প্রাথমিক গবেষণায় দেখা গেছে, যারা ফাইজারের টিকা গ্রহণ করেছেন তাদের তুলনায় যারা স্পুটনিক ভি টিকা গ্রহণ করেছেন তাদের ওমিক্রন নিরপেক্ষকরণ অ্যান্টিবডি কমেনি। সরাসরি রাশিয়া প্রদত্ত অর্থায়নে পরিচালিত ও আন্তর্জাতিকভাবে যারা স্পুটনিক ভি বাজারজাত করে রাশিয়া ও ইতালির এমন যৌথ গবেষক দলের গবেষণায় অন্য টিকা গ্রহণকারীদের সঙ্গে রক্তের সেরাম তুলনা করা হয়। স্পুটনিক ভি উৎপাদনকারী প্রতিষ্ঠান রাশিয়ার মস্কোতে অবস্থিত গামালেয়া ইনস্টিটিউট ও ইতালির স্প্যালানজানি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রাথমিক এ গবেষণাকাজ পরিচালনা করেন।

    গবেষকরা বলেন, তিন থেকে ছয় মাস আগে টিকার দুই ডোজ গ্রহণ করেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে নেয়া নমুনা পরীক্ষা করে দেখা গেছে, ফাইজার টিকা গ্রহণকারী ব্যক্তিদের তুলনায় স্পুটনিক ভি টিকা বেশি ওমিক্রন প্রতিরোধ সক্ষমতাসম্পন্ন। প্রাথমিক গবেষণার ফল ১৯ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, বর্তমানে তৃতীয় বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তা স্পষ্ট।

    তবে গবেষণাটির পিয়ার রিভিউ প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দাবি করা হচ্ছে, স্পুটনিক ভি গ্রহণকারী ব্যক্তিদের রক্তের সেরামে ওমিক্রন প্রতিরোধী অ্যান্টিবডি ৭৪ দশমিক ২ শতাংশ। অন্যদিকে ফাইজার-বায়োএনটেক গ্রহণকারী ব্যক্তিদের এই হার ৫৬ দশমিক ৯ শতাংশ।

    স্পুটনিক ভি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান গামালেয়া ইনস্টিটিউটের এর আগের গবেষণায় দেখা গেছে,  ওমিক্রনের বিরুদ্ধে দুই ডোজ স্পুটনিক ভি টিকা গ্রহণকারীদের চেয়ে স্পুটনিক ভি লাইট বুস্টার ডোজ অ্যান্টিবডিকে শক্তিশালী করেছে। আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিয়েভ এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন প্লাটফর্মে অংশীদারিত্ব হলো চাবিকাঠি, যাতে ডেল্টা ও ওমিক্রন চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যান্য টিকার সঙ্গে যৌথভাবে স্পুটনিক লাইট টিকা ফলপ্রসূ হবে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২২ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২২ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২২ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২২ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন