শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    নিজস্ব প্রতিবেদক

    ১২ নভেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।

    রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি’র সম্মানে ১০ নভেম্বর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন আয়োজিত মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূত একথা বলেন।

    মধ্যাহ্নভোজে পররাষ্ট্র সচিব তার বক্তৃতায় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের কথা স্বীকার করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মাইলফলক ইভেন্ট ও অর্জন সহজতর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

    পররাষ্ট্র সচিব এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে জনগণের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

    রাষ্ট্রদূত মন্তিৎস্কি তার মেয়াদে প্রাপ্ত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং শিক্ষা, জ্বালানি, খাদ্য ও সারের  মতো দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে এমন বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

    বাংলাদেশে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর রাষ্ট্রদূত মান্তিৎস্কি শিগগিরই বিদায় নেওয়ার কথা রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১২ নভেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১২ নভেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১২ নভেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন