শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বহুমুখী পাটপণ্য উৎপাদনে আরও বৈচিত্র্য আনতে হবে : নানক

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন

    বহুমুখী পাটপণ্য উৎপাদনে আরও বৈচিত্র্য আনতে হবে : নানক

    বহুমুখী পাটপণ্য উৎপাদনে আরও বৈচিত্র্য আনা ও ক্রেতা আকৃষ্ট হয় এমন ডিজাইন উদ্ভাবন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

    তিনি সোমবার বিকেলে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী পরিদর্শনকালে এ আহবান জানান। এসময় জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
    জাহাঙ্গীর কবির নানক বলেন, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্যে ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন। 

    তিনি বলেন,  প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সরকার গঠনের পরে সরকার প্রধান হিসেবে যতগুলো বক্তৃতা দিয়েছেন তাতে পাটের উপর অতীব গুরুত্ব দিয়েছেন।  দেশের চামড়া শিল্পের ওপরও তিনি অতীব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, পাট আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল কিন্তু আমাদের গর্বের পাট অনেকটা হারিয়ে গিয়েছিল। জুট মিলগুলো বন্ধ হয়ে গিয়েছিল। জুটমিলের সঙ্গে সম্পৃক্ত হাজার হাজার কর্মকর্তা ও শ্রমিক এক অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। আদমজির মত জুটমিল বন্ধ করে দেওয়া হয়েছিলো। 

    মন্ত্রী বলেন, বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পরিবেশবান্ধব পাটপণ্যের রপ্তানি বাড়াতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। 

    তিনি  বলেন, পাটের ব্যবহার বহুমুখী করে তৈরি করা হচ্ছে শাড়ী, জুতা, ব্যাগ, পর্দার কাপড়, বেড কভারসহ নানা ধরণের পণ্য। আমাদের বিজ্ঞানিরা পাটের জীবন রহস্য উদঘাটনের মাধ্যমে পাটের তৈরি সোনালি ব্যাগ তৈরি করতে পেরেছে। পাট থেকে সোনালি ব্যাগের উৎপাদন কত দ্রুত করা যায় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মাধ্যমেই পাটশিল্পকে আমরা লাভজনক করতে পারবো। 

    মন্ত্রী বলেন, পাটশিল্পের বেসরকারি খাতের উদ্যোগকে আরো উৎসাহিত করা হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফল হওয়া যাবে। হতে পারবো। সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। পাট শিল্পকে এবং বেসরকারী খাতের উদ্যোগ উৎসাহিত করার জন্য যা যা করণীয় তা করা হবে। 
    তিনি বলেন, আপনাদের কর্মচাঞ্চল্য, মেধা মস্তিষ্কের সম্মিলনে পাটপণ্যকে বৈদেশিক মূদ্রা অর্জনের একনম্বর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সক্ষম হবো। এটাই  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা প্রাণান্তর চেষ্টা করবো। 

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এখন তিনি লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার।
    পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে "রূপকল্প-২০৪১" বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি মেলায় বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের স্টল পরিদর্শন করেছেন। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের পাটজাত পণ্যের ডিজাইন ও নিউ ট্রেন্ড দেখেছি। আমাদের অনেক উদ্যোক্তা চমৎকার পরিবেশবান্ধব পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ গ্রহণ করেছেন। 
    তিনি আরো বলেন, এ মেলায় আমার অংশগ্রহণের মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী হয়েছি, এ মেলার অভিজ্ঞতা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন