শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ নেই তাই পদোন্নতিও নেই

    অবহেলার আরেক নাম তথ্য ক্যাডার

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:১০ অপরাহ্ন

    অবহেলার আরেক নাম তথ্য ক্যাডার

    এক যুগেরও বেশি সময় ধরে পদোন্নতির দেখা পাচ্ছেন না তথ্য ক্যাডারের অনুষ্ঠান শাখার কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার বেতারের বার্তা শাখাও। অথচ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংরক্ষণসহ বেতার ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ কর্মকর্তারা। মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিলো প্রশসংনীয়। মহান মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে খ্যাত এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের (বেতার) কর্মকর্তাদের সুপারনিউমারারি পদোন্নতি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ রয়েছে। আছে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট প্রতিশ্রুতিও। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো উদ্যোগই নেননি সংশ্লিষ্টরা। ফলে বঞ্চিত থাকার কারণে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অবস্হা এতোটা শোচনীয় হয়ে পড়েছে যে, অনেকে আত্নহত্যা করা ছাড়া অন্য কোনো পথ দেখছেন না। তারা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার বলে মনে করছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না করলে এ বৈষম্য থেকে তাদের আর পরিত্রাণ নেই। 

     

    ভুক্তভোগী কর্মকর্তাদের ভাষ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেতারের যথাযথ উদ্যোগের অভাবেই তথ্য ক্যাডারের বাংলাদেশ বেতার এর অনুষ্ঠান শাখার সাতটি ব্যাচের কর্মকর্তারা যোগ্য হয়েও পদোন্নতির মুখ দেখছেন না। ব্যাচগুলো হলো ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬। অথচ পুলিশ, প্রশাসনসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা নিয়মিতই পদোন্নতির সুফল ভোগ করছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯ ব্যাচের কর্মকর্তারা গত বছরের অক্টোবরে পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। ৩০ ব্যাচের কর্মকর্তারা কিছুদিনের মধ্যেই উপসচিব হবেন। কিন্তু ২৯তম ব্যাচের তথ্য ক্যাডারের (অনুষ্ঠান) কর্মকর্তারা এখনো প্রথম পদোন্নতিও পাননি। তারা নবম গ্রেডে অর্থাৎ এন্ট্রি পদেই রয়েছেন। চাকরির একযুগ শেষ করেও একটি পদোন্নতি পাননি। কবে পাবেন তাও জানেন না। সামাজিক মর্যাদার সংকটে ভুগছেন তারা। আর্থিক ভাবেও চরম দুরবস্থার মধ্যে আছেন। এই চাকরি তাদের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।

    অথচ ২০১২ সালে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত এইচটি ইমাম কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সুপারনিউমারারি পদোন্নতি দিলে এ সংকটের শেষ হতো। কিন্তু কার্যত কোনো উদ্যোগ নেই। সংশ্লিষ্ট সকলেই নির্বিকার। যেনো কারো কোনো দায় নেই। দায়িত্ব নেই। করণীয় নেই। বর্তমান সরকারের বিগত ১৫ বছরে সব সার্ভিসেরই উন্নতি ঘটেছে শুধু তথ্য ক্যাডারের অনুষ্ঠান শাখা ছাড়া। মনে করা হতো যে সকল ক্যাডার একটু পিছিয়ে আছে সেই স্বাস্থ্য, শিক্ষা, সমবায়, ডাক, খাদ্য, আনসার, তাদেরও নিয়মিত পদোন্নতি হচ্ছে। এমনকি তথ্য ক্যাডারের যে অন্য তিনটি শাখা 

    বিসিএস তথ্য (প্রকৌশল), তথ্য (সাধারণ) তাদেরও পদোন্নতি হচ্ছে।  

     

    মুক্তি চান কর্মকর্তারা: পদোন্নতি বৈষম্য থেকে মুক্তি চেয়ে ১৫ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আবেদন দিয়েছে বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি। বিসিএস তথ্য ক্যাডারের চারটি শাখা অর্থাৎ অনুষ্ঠান, বার্তা, কারিগরি (বা.বে) প্রকৌশল এবং তথ্য (সাধারণ) শাখা রয়েছে। এ চার শাখার পৃথক পদ কাঠামো, নিয়োগবিধি, পদোন্নতি আলাদা এবং পদগুলো পারস্পরিক বদলিযোগ্য নয়। সুতরাং চারটি শাখা থেকে উপসচিব পদে আবেদনের জন্য ১০ জন করে আগ্রহী কর্মকর্তার নাম প্রেরণ যুক্তিসংগত। অর্থাৎ তথ্য (সাধারণ) শাখা থেকে ১০ জন এবং বেতারের তিন শাখা থেকে ১০ জন করে ৩০ জন কর্মকর্তার নাম প্রেরণ যুক্তিযুক্ত।

     

    গত ১০ বছর পদোন্নতিতে বৈষম্যের তথ্য তুলে ধরে বলা হয়েছে, অনুষ্ঠান থেকে মাত্র ছয়জন, বার্তা থেকে আটজন, কারিগরি (বা.বে) প্রকৌশল থেকে ১১ জন এবং তথ্য (সাধারণ) থেকে ২৪ জন উপসচিব হয়েছেন।

     

    ভুক্তভোগী কর্মকর্তারা জানান, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখায় পদোন্নতির ক্ষেত্রে চরম সংকট রয়েছে। অনুষ্ঠান শাখার বিভিন্ন গ্রেডে কর্মরত ২১০ জনের মধ্যে বিভিন্ন গ্রেডের ১৫৭ জন পদোন্নতিযোগ্য কর্মকর্তা রয়েছেন। কিন্তু শূন্যপদ না থাকায় পদোন্নতি দেওয়া হচ্ছে না। বিসিএস ১৮তম থেকে ২৭তম ব্যাচের ৮৬ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতির যোগ্য। ষষ্ঠ/পঞ্চম গ্রেড থেকে চতুর্থ/পঞ্চম গ্রেডে পদোন্নতির পদ না থাকায় বা যৌক্তিক হারে উপসচিব না করায় নিচের দিকে পদোন্নতির সংকট তৈরি হয়েছে। এ ছাড়া ষষ্ঠ গ্রেডের ৫৭ কর্মকর্তা ১৫ বছর ধরে একই গ্রেডে চাকরি করছেন। তারা পঞ্চম গ্রেডে পদোন্নতি পাচ্ছেন না। তথ্য ক্যাডারের বেতারের তিনটি শাখা থেকে ৩০ জনকে উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদনের সুযোগ দিলে নিচের দিকের পদোন্নতি জট কিছুটা কমবে।

     

    উপেক্ষিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: ২০১৪ সালে বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যতদিন ভিন্ন ক্যাডার সৃষ্টি করা না হয়, ততদিন বিসিএস বেতার ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব ও উপরের পদে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রবেশ পদের সমানুপাতিক হারে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু প্রধানমন্ত্রীর ওই ঘোষণা উপেক্ষা করে চলেছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ভুক্তভোগীরা জানান, বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পদ সৃষ্টিকারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবহেলা ও উদাসীনতার কারণেই বেতারের কর্মকর্তারা পদোন্নতি বৈষম্যে আছেন।

     

    পদ না থাকলেও সুপারনিউমারারি পদোন্নতি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি থেকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। আধা-সরকারিপত্র (ডিও) দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কিন্তু জনপ্রশাসন ও তথ্য মন্ত্রণালয় কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। পদোন্নতি দিতে আইনগত কোনো জটিলতাও নেই।

     

    অনেকেই আশঙ্কা প্রকাশ করে জানান, এমনভাবে পদোন্নতি আটকে রাখা হয়েছে, তাতে মনে হচ্ছে এন্ট্রি পদ নিয়েই চাকরি জীবন শেষ করতে হবে।

     

    অর্গানোগ্রামে পদ বাড়ানোর দাবি: ২০২২ সালের ২ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৎকালীন সভাপতি হাসানুল হক ইনু বেতারের সাংগঠনিক কাঠামো বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রী, সচিব এবং বেতারের মহাপরিচালককে চিঠি দিয়েছিলেন। চিঠিতে তিনি বলেন, বেতারের অনুষ্ঠান বিভাগে বর্তমানে কর্মরত ৯২ সহকারী পরিচালক (অনুষ্ঠান)। এর মধ্যে ৭১ কর্মকর্তা উপপরিচালক পদে এবং ৮৩ জন উপপরিচালকের মধ্যে ৬৪ কর্মকর্তা আঞ্চলিক পরিচালক পদে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। একইভাবে আঞ্চলিক পরিচালক ও পরিচালক পদেও পদোন্নতি জট আছে। পদোন্নতি জটের কারণে অনুষ্ঠান বিভাগে কর্মরত ২১০ জনের মধ্যে ১৫৭ জনই পদোন্নতির অপেক্ষায় আছেন। তিনি আরও লেখেন, ২৮তম বিসিএস থেকে বেতারের অনুষ্ঠান বিভাগে যোগদানের ১২ বছরেও প্রথম পদোন্নতি পাননি। কিন্তু বর্তমানে কর্মরত ৩৬ ব্যাচের কর্মকর্তারা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। পদ সৃজন না করলেও এই কর্মকর্তারা ২০ বছরেও পদোন্নতির সুযোগ পাবেন না। পদোন্নতি জট কাটাতে তথ্য মন্ত্রণালয় ও বেতারের সংশ্লিষ্টদের তাগিদ দেন হাসানুল হক ইনু।

     

    সংসদীয় কমিটির সুপারিশ: গত বছরের ১৭ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বেতারের ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় বেতারের তৎকালীন মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান জানান, বার্তা ও প্রকৌশল বিভাগের ৩৩ ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। অথচ অনুষ্ঠানের ২৮ ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পাননি।

     

    সভায় তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, ২০১২ সালে প্রধানমন্ত্রী বিষয়টি সুরাহা করতে যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়নের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। তিনি বলেন, বেতারের তিনটি ক্যাডারের মধ্যে অনুষ্ঠান ও বার্তা শাখার কর্মকর্তারা পদোন্নতির দিক দিয়ে পিছিয়ে আছে। সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি প্রণয়ন সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে মন্ত্রণালয় জনপ্রশাসনকে দুবার লেখা হয়েছে। কিন্তু জনপ্রশাসন বলেছে আপাতত এ বিষয়ে কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ২০১২ সালে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছিলেন। কমিটির প্রধান ছিলেন প্রয়াত এইচটি ইমাম। সেখানে বলা হয়েছিল, সব ক্যাডারে সুপারনিউমারারি পদ সৃষ্টি করতে হবে।

     

    সভার সভাপতি হাসানুল হক ইনু বলেন, ২০১২ সালে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেটিও জনপ্রশাসন মানছে না। এটা খুবই অমানবিক যে, একজন ২০ বছর একই পদে চাকরি করছেন অথচ তার পদোন্নতি হচ্ছে না। তথ্যমন্ত্রী এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে আলোচনা করলে বিষয়টির সুরাহা হতে পারে বলেও মনে করেন ইনু।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:১০ অপরাহ্ন