শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ভাষা সৈনিক ছালেহা বেগম সহ ১০ জনকে স্মারক সম্মাননা প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

    ভাষা সৈনিক ছালেহা বেগম সহ ১০ জনকে স্মারক সম্মাননা প্রদান

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে "রাষ্ট্র ভাষা বাংলা করণে শেরে-ই- বাংলা এ কে ফজলুল হকের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (২০২৪) অনুষ্ঠিত হয়।

     

    শেরে বাংলা সংস্কৃতিক জোট এর আয়োজনে ১৯ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকার বিজয় নগর হোটেল অরনেট এর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ডাঃ এস এম সারোয়ার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা আসাররুল হাসান আসু,উদ্বোধন করেন ভাষা সৈনিক ছালেহা বেগম এর পুত্র লেখক,গবেষক ও সাংবাদিক সৈয়দ শাকিল আহাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, এস এম এহসানুল হক,শেখ ওসমান গণি বেলাল,আলহাজ্ব মো.ফকরুল হোসেন, আলহাজ্ব আহমদ ফারুক খোকন,গীতিকার গোলাম কিবরিয়া, কবি ও লেখক প্রসপারিনা সরকার, সাবেক ছাত্রনেতা মো.সুমন হাওলাদার, মো জাভেদ, বীর মুক্তিযোদ্ধা ভিপি সাত্তার প্রমুখ। 

    সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম শফিক উদ্দিন অপু।

    সভার শুরুতে সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

    সভায় জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার মা ছায়েরা বেগম গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সকালে মৃত্যু বরণ করছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

    অনুষ্ঠানে ১০ জনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হয়। 

    ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ভাষা সৈনিক ছালেহা বেগমকে,মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ভিপি সাত্তার, মানবাধিকারে মো.মঞ্জুর হোসেন ঈসা সহ ১০ জন কে স্মারক সম্মাননা প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন