শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে: ধর্মমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:০৩ অপরাহ্ন

    শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে: ধর্মমন্ত্রী

    ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান বলেছেন, শেখ হাসিনার কল্যাণে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে।

    রোববার জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং  সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলেই বাংলাদেশ বদলে গেছে। আজকের বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একটি স্বাধীন দেশই দিয়ে যাননি, তিনি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ প্রায় সকল কিছুরই ভিত্তি রচনা করে দিয়ে গেছেন।

    ফরিদুল হক খান আরো বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ইসলামপুরকে ভালবাসেন, তাই ইসলামপুরবাসীর জীবনমান উন্নয়নে যা প্রয়োজন তিনি তা করবেন।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এসমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, ত্রান সম্পাদক সালাউদ্দিন শাহ, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ প্রমূখ বক্তব্য প্রদান করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:০৩ অপরাহ্ন