শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ৩৪ বিদেশী কূটনৈতিক নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন

    ৩৪ বিদেশী কূটনৈতিক নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক সংস্থার ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিককে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

    মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিশেষ ট্রেনযোগে কক্সবাজার আইকনিক স্টেশন পৌঁছেন তাঁরা। এসময় জাতীয় সংসদের হুইপ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল তাদের স্বাগত জানান।
    প্রতিনিধিদলটি রেল স্টেশনে পৌঁছালে তাদের সম্মানে রাখাইন নৃত্য পরিবেশন করা হয়। তা উপভোগ শেষে প্রতিনিধিরা আইকনিক স্টেশনের ভেতরে ছবি তুলেন ও ঘুরে দেখেন। এরপর প্রতিনিধিদলকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলে চলে যান। এসময় গণমাধ্যমের সাথে কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী।

    তবে জাতীয় সংসদের হুইপ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ভোরে ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছেন। এরপর কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওয়ার ও চট্টগ্রামের বর্ধিত অংশ পরিদর্শন করেন। এরপর কক্সবাজারে যাত্রা করেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কক্সবাজার এসে পৌঁছেন। এখানে দেখেছেন বৃহৎ এবং অন্যতম সৌন্দর্যের কক্সবাজার আইকনিক রেল স্টেশন। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মেরিন ড্রাইভ হয়ে ইনানী রয়েল টিউলিপ হোটেলে গেছেন। বিকেলে মেরিন ড্রাইভ ঘুরে সৌন্দর্য দেখা, সমুদ্রের সূর্যাস্ত উপভোগ করেন। তাদের জন্য ওখানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রাখা হয়েছে। বুধবার সকাল থেকে হিমছড়ি, রামুর বৌদ্ধ বিহার, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এই আউট রিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন