শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করুন: জেডএসওদের প্রতি ভূমিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করুন:  জেডএসওদের প্রতি ভূমিমন্ত্রী

    বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রোগ্রাম/অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারদের (জেডএসও) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

    ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের (ডিএলআরএস) সভাকক্ষে অনুষ্ঠিত, জোনাল সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসারগণের সমন্বয়ে ৫৮তম দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেডএসওদের এই দিকনির্দাশনা দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

    ভূমিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আপনারা (জেডএসও) ভূমি প্রশাসনের জরিপ ও সেটেলমেন্ট অংশের তত্ত্বাবধায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার অন্যতম অংশ বাংলাদেশ ডিজিটাল জরিপ প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের অনবদ্য ভূমিকা থাকবে বলে আমার বিশ্বাস। ভূমি জরিপ সঠিকভাবে পরিচালনা করা হলে মামলা কমে আসার সাথে সাথে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে ভূমিমন্ত্রী এসময় মত বলেন।

    ভূমিমন্ত্রী আরও বলেন, চাষযোগ্য জমি চিহ্নিত করতে হবে এবং এই ধরণের জমির টেকসই ব্যবহার ও রক্ষায় সর্বোচ্চ সচেষ্টতা থাকতে হবে।

    ভূমিসচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নিয়োগ বিধিমালা হয়েছে, কাজে গতি আনতে এখন দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময় তিনি জানান, ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালীন প্রধানমন্ত্রী প্রদত্ত ৩১ দফা নির্দেশনার একেবারে প্রথমদিকে জরিপের কথা বলা হয়েছে।

    সভায় অবহিত করা হয় যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অন্যতম সফলতার মধ্যে রয়েছে, সকল ম্যাপের ডাটাবেজ তৈরি, সকল আর এস জরিপ খতিয়ানের ডাটাবেজ তৈরি এবং অনলাইন ভূমি জরিপ সফটওয়ার (খতিয়ান ব্যবস্থাপনা) প্রণয়ন।

    সভায় আরও অবহিত করা হয় যে, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। খুব শীগগরই আরেকটি প্রকল্পের রিভিও শেষ হলে দেশের আরও পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ৩২টি উপজেলাতেও বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে 'বাংলাদেশ ডিজিটাল সার্ভে' পরিচালনা করা হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন