শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শপথ গ্রহণ 

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১০ পূর্বাহ্ন

    সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শপথ গ্রহণ 

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।  

    শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি এবং হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
    সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

    জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

    পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।

    উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ফজিলাতুন নেসা, তারানা হালিম, ওয়াসিকা আয়শা খান, বেগম মন্নুজান সুফিয়ান, মেহের আফরোজ, আরমা দত্ত, শবনম জাহান, শাম্মী আহমেদ, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক, নাজমা আকতার, ফরিদুন্নাহার লাইলী, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ডা. রোকেয়া সুলতানা, সানজিদা খানমসহ ৪৮ জন এবং দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে সালমা ইসলাম ও মোছা. নুরুন নাহার বেগম শপথ গ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১০ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১০ পূর্বাহ্ন