শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিএসসির প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৫ পূর্বাহ্ন

    পিএসসির প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ।

    পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৩’ পেশ করলে তিনি এ নির্দেশ দেন। 

    পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কাযক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

    রাষ্ট্রপ্রধান বলেন, দেশের মেধাবী তরুণরা যাতে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে জনগণের সেবার মনোভাব নিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে সেই লক্ষ্যে পিএসসিকে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
    নিয়োগ প্রক্রিয়ার জটিলতা ও সময়সীমা কমিয়ে আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ কার্যকর পদক্ষেপ নেয়ার উপর জোর দেন রাষ্ট্রপতি।

    তিনি নিয়োগ কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন ।
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাছাই প্রক্রিয়ায় চাকুরীপ্রার্থীদের দেশপ্রেম, সততা ও নিষ্ঠা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত বিষয়াদিকে গুরুত্ব দিতে হবে।

    পিএসসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি  আশা করেন ভবিষ্যতে পিএসসি আরও গতিশীল হবে এবং নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে সক্ষম হবে।

    এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৫ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৫ পূর্বাহ্ন