শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রকৌশলীরাই বিনির্মাণ করবে: ইঞ্জি. আবদুস সবুর 

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রকৌশলীরাই বিনির্মাণ করবে: ইঞ্জি. আবদুস সবুর 

    'দেশের সকল প্রকৌশলীরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রকৌশলীরা বিনির্মাণ করবে। তরুনদের কর্মসংস্থান সৃষ্টি করাই এখন শেখ হাসিনা সরকারের লক্ষ্য। উন্নয়ন দৃশ্যমান এবং বাড়বে এবার কর্মসংস্থান।' 


    বুধবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র পুরকৌশল বিভাগের উদ্যোগে 'প্রকৌশল পটভূমি থেকে সফল পেশাদার-তরুণ প্রকৌশলীদের জন্য ভবিষ্যতের নির্দেশনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এই সব কথা বলেন। 

    তিনি বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ এর কথা বলছি, তাই পুরকৌশল বিভাগের আজকের এই সেমিনার অত্যন্ত প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রেখে যাওয়া বাংলাদেশ এর ভিত্তির ওপর বর্তমান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
    আবদুস সবুর আরো বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে আমাদের ইঞ্জিনিয়াররা মেধা ও শ্রম দিয়ে ভূমিকা রাখছে। 

    ইঞ্জি. আবদুস সবুর বলেন, ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স দিয়ে দেশের মেগা প্রকল্প সমূহ বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বিভাগের ভূমিকা আরো বাড়বে বলে আমার বিশ্বাস।


    আইইবির পুরকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ শিহাবুর রহমানের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন এসবিএসি ব্যাংক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিএন্ডটি গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো: মোখলেসুর রহমান। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ,  প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন (শীবলু)।  

    স্বাগত বক্তব্য রাখেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী এবং  সভাপতিত্ব করেন প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন