শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • স্কাউট আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : রাষ্ট্রপতি

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ন

    স্কাউট আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, স্কাউট আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং যুব সমাজকে স্কাউট আদর্শ ও শিক্ষায় উদ্বুদ্ধ করতে স্কাউট নেতৃবৃন্দকে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।

    তিনি বলেন, “২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশের তরুণ ও মেধাবী জনগোষ্ঠীকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

    ১ মার্চ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের গৌরবময় ৫০ বছর পূতির্তে ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের গৌরবময় ৫০ বছর উপলক্ষ্যে ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪’ আয়োজনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। রোভার মুটে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ শোষণমুক্ত সোনার বাংলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যুব সমাজকে সৎ, আদর্শ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ স্কাউটস সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও কর্মসূচির মাধ্যমে দেশের যুব সম্প্রদায়কে আত্মনির্ভরশীল, সচ্চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

    মোঃ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার’- এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে রোভার স্কাউটগণ নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও মানুষের সেবায় সর্বদা এগিয়ে আসবে।
    তিনি ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪’ এর সাফল্য কামনা করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর