শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের ফ্যামিলি ডে অনুষ্ঠানে স্পিকার 

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২৪ ০৭:৫৪ অপরাহ্ন

    পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের ফ্যামিলি ডে অনুষ্ঠানে স্পিকার 

    নরসিংদীর মাধবদী পৌরসভার ড্রিম হলিডে পার্কে শুক্রবার বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) ‘ফ্যামিলি ডে ২০২৪’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন,  হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

    এ সময় স্পিকার বিপিজেএ’র সদস্যসহ তাদের পরিবার-পরিজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এসময় আমন্ত্রিত অতিথিদের সাথে যাদুশিল্পী পি সি সাহার একটি ম্যাজিক শো উপভোগ করেন।

    পরবর্তীতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকা-ে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

    এর আগে স্পিকারসহ অতিথিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

    অনুষ্ঠানে বিপিজেএ এর সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সহ-সভাপতি মশিউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাজিদুল হক (বিডিনিউজ) ও দপ্তর সম্পাদক জেসমিন মলি (দৈনিক সকাল সন্ধ্যা) এবং কার্যনির্বাহী সদস্য আজমল হক হেলাল, এমরান হোসাইন শেখ, সামসুদ্দিন আহমেদ, মুহাম্মদ সাইফুল্লাহ ও মিজানুর রহমানসহ এসোসিয়েশনের সর্বস্তরের নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

    নরসিংদী জেলার জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের সদস্য, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ড্রিম হলিডে’র ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর